ফরিদপুরের চরভদ্রাসনে রোববার বেলা ১১ টার দিকে আট পরিবারকে নিজ কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
২০১৮-১৯ অর্থ বছরের উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (রাজস্ব) আওতায় দূর্যোগ পরবর্তী ত্রান কার্য প্রকল্পের সুফলভোগীদের এ সহায়তা দেওয়া হয়।
সুফলভোগীরা হলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের পিয়ারা বেগম, মো: মোতাজ্জেল মোল্যা,জাহাঙ্গীর ঠাকুর, বিঞ্চু সরকার, গাজীরটেক ইউনিয়নের ফজল বেপারী, সুলতান শেখ, রেখা আক্তর ও হরিরামপুর ইউনিয়নের ফালু বেপারী।
এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন অর রশিদ।






মন্তব্য