ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন গোয়ালন্দের যুবক

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার)
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৫:০০
  • কপি লিঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলামের একমাত্র ছেলে মো. বকুল ইসলাম (৩৩) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

আজ বুধবার বিকেলে গোয়ালন্দ থেকে মোটরসাইকেল চালিয়ে বেড়িবাঁধ সড়ক দিয়ে তিনি ফরিদপুর যাচ্ছিলেন। পথে ফরিদপুরের চুনাঘাট এলাকায় পৌঁছালে মাটিবাহী চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য