সদরপুরে জাতীয় শোক দিবস পালিত

  • রাকিবুল ইসলাম, সদরপুর :
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসান, বাংলাদেশ আওয়ামী লীগ সদরপুর উপজেলা শাখা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস ২০১৯ যর্থযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন, তাঁর , তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে একটি শোক র‌্যালী উপজেলা চত্বর থেকে রেব হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ও বঙ্গবন্ধুর স্মরনে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান , যুব ঋণ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়।

মন্তব্য