বিভাগদী মহাবিদ্যালয়ে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ১০টায় শহীদস্মৃতি চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাঈদ খানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উক্ত মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, নারী নেত্রী শিপ্রা গোস্বামী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাদশা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পরশমণি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

মন্তব্য