সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার না করার অঙ্গীকার

  • বাগেরহাট প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সুন্দরবনে আর বিষ দিয়ে মাছ শিকার করবেন না বলে অঙ্গীকার করেছেন তিন শতাধিক মৎস্যজীবী। কেউ যদি এমন অপরাধের জড়িত হয় তাকে আইনের হাতে তুলে দেবেন এসব জেলেরা।

বৃহস্পতিবার বিকেল সুন্দরবন বিভাগ ও সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) যৌথ আয়োজনে বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত গণসচেতা সভায় উপস্থিত মৎস্যজীবীরা এই অঙ্গীকার করেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সন্নিহিত খুঁড়িয়াখালী সাইক্লোন শেল্টারে সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপাই রেঞ্জের এসিএফ শাহিন কবির।

সিএসরি কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোতোষ অরবিন্দ, তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, সুন্দরবনের বগী স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, মৎস্যজীবী সমিতির সভাপতি সোলায়মান ফরাজী, মৎস্য ডিপো মালিকদের পক্ষে মো. খলিলুর রহমান পান্না, সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত পিপলস ফোরামের সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার, ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার, টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য মো. জাকারিয়া, সিপিজি সভাপতি খলিল জমাদ্দার, জেলে প্রতিনিধি সেলিম মল্লিক, বারেক হাওলাদার, মিজানুর রহমান প্রমূখ।


সভা শেষে শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামছুল হক ও বগী স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমানকে আহবায়ক করে সুন্দরবনের মাছ ও বন্যপ্রণি হত্যায় বিষ প্রতিরোধ দুটি কমিটি গঠন করা হয়।

মন্তব্য