জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দুইবোনসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বিভিন্ন শ্রেণির ছাত্রী এবং একে অপরের সম্পর্কে বোন হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর নিকলী বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার (১৫) ও তার ছোট বোন ঝুমা আক্তার (৮), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে রোদসী আক্তার (১১), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে জান্নতুল জয়া (১০) এবং কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১২)।
সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ (তদন্ত) পরিদর্শক মহব্বত কবীর জানান, সুবর্ণা আক্তার ও তার ছোট বোন ঝুমা আক্তার, রোদসী আক্তার, জান্নাতুল জয়া এবং অন্তরা সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে।
নানার বাড়িতে বেড়াতে এসে সব ভাই-বোন মিলে নয়জন বৃহস্পতিবার সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই বিলের পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বাকি চার জনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।




.jpg)

মন্তব্য