ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া পাক দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া পাক দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক লাখ জাকেরান আশেকান ও মুরীদের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ ।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
দরবার শরীফে আগত জাকেরান আশেকান ও ভক্ত বৃন্দের পবিত্র ঈদুল আযহার জামাতে শরিক হওয়াসহ ফরজ, সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, পবিত্র ফাতেহা শরীফ পাঠ, মাজার জিয়ারতের মাধ্যমে বিশ্ব মুসলিমের সুখ শান্তি ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরান ও আশেকানরা স্বপ্রণোদিত হয়ে উপস্থিত হোন। তাদের উপস্থিতির কথা বিবেচনা করে ইতিমধ্যেই ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার শরীফ কর্তৃপক্ষ সম্পন্ন করেছে বলে জানান দরবার শরীফ কর্তপক্ষ।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মো. মাহাবুব হোসেন ও আটরশি দরবার শরিফের মুখপাত্র কেম,এম মারুফ হোসেন তথ্য নিশ্চিত করেন।






মন্তব্য