ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা আর নেই

  • অনলাইন
  • সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হেরে গেলেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা মো. বানি আমিন বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর।

আজ রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২৩ মার্চ বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর মুমুর্ষ অবস্থায় হেলিকপ্টার যোগে ঢাকা নিয়ে আসা তাকে।

রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইমরুল কায়েসেরে মামাতো ভাই নাহিদ আজিম রাব্বি।

নাহিদ আজিম রাব্বি বলনে, মরদহে নিয়ে ইমরুল ভাই ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বাড়ির উদ্দেশে। গ্রামেইে জানাযা ও দাফন সম্পন্ন করতে পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য