নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে হেডিংলিতে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসম হোল্ডার।

দুই দলের বিশ্বকাপ শেষ হয়েছে বহু আগেই। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান তাদের। ৮ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে ক্যারিবীয়রা। সেখানে সমান ম্যাচে জয়হীন আফগানরা। ফলে স্থান হয়েছে তলানিতে। জয়ের শেষ সুযোগ তাদের সামনে।

মন্তব্য