বগুড়ায় এক ট্রাক ছেঁড়া টাকা উদ্ধার

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার সড়ক ও সড়কের পাশের ডোবায় বিপুল পরিমাণ কুচি কুচি করে ছেঁড়া টাকা পড়ে আছে। এখানে আছে ১০০, ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোট।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ও পাশের ডোবায় এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশের ডোবায় টাকার টুকরো ভাসছিল।

এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। ওই ডোবা থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে। এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র‌্যাব নিয়ে গেছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এখানে আসে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

 

মন্তব্য