ভাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

  • মামুনুর রশিদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া আরওয়ান-৫ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমরান মোল্লা, শেখ মিরাজ, সোহাগ মোল্লা ও বিপ্লব মুন্সী নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভাঙ্গা পৌরসভার চৌকি আদলতপাড়া এলাকার সিনবাদ নামে এক যুবকের মোটরসাইকেল গত ১ জুলাই চুরি হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা (নং-০১) দায়ের হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। শনিবার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য