মাদারীপুরে কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • মাদারীপুর প্রতিনিধি:
  • সোমবার, ১০ আগস্ট ২০২০ ১০:০৯:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দকৃত ৪ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২ শ কেজী কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদারীপুর র‌্যাব-৮ কমান্ডার সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এর নের্তৃত্বে কালকিনির গোপালপুর হাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। 

অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ দন্ডবিধির মৎস সম্পদ ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত প্রায় ২শ কেজী কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। যার বাজার মূল্যে ৪ লক্ষাধিক টাকা

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য