বিয়ে করে নববধুকে নিয়ে ফেরার পথেই মাইক্রোবাস থেকে অপহরণ হয়েছে বর। ঘটনার ১৫দিন অতিবাহিত হলেও খোঁজ মিলেনি। অপহৃত মেহেদী মোরশেদ পলাশ (৩৩) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে।
রোববার সকালে সিরাজগঞ্জ শহরের নিউজ হোমে অপহৃত মেহেদী মোরশেদ পলাশের স্বজনরা সংবাদ সংন্মেলন করেন।
লিখিত বক্তব্যে অপহৃত পলাশের বড় বোন মীনা পারভীন বলেন, কক্সবাজার থেকে ফেরার পথে ৬ জুন রাতে নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রীজের পাশে মাইক্রোবাস থামিয়ে ৪জন অস্ত্রধারী তাকে নামিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ১৮জুন স্বজনরা জিডি করলেও অপহৃত ব্যবসায়ীর কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। অপহৃত ভাইকে উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন শৃংঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি আমরা।
স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশের নববধু তানজিয়া আক্তার, ভাগ্নে মঞ্জুর হাসান রতন, স্ত্রীর ভাগ্নি তাহিয়া নাসেরসহ পরিবারের প্রমূখ।
এসময় তাঁরা মেহেদী মোরশেদ পলাশ কে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি করেন ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য