সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে শওকত আলী (৭৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মৃত সাবেদ আলী মাস্টারের ছেলে ।
শওকত আলী ঢাকায় অবস্থানকালে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে তার স্বজনেরা বাংলাদেশ জমিনকে জানান, শওকত আলী ঢাকা মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শওকত তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকায় অবস্থান করছিলেন।
আজ শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে। খবরটি উপজেলা স্বাস্থ্য বিভাগ বাংলাদেশ জমিনকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য