শিবচরে গুচ্ছগ্রাম বাসীদের মাঝে মাছ বিতরণ

  • শিবচর প্রতিনিধি:
  • শুক্রবার, ২২ মে ২০২০ ১১:২০:০০
  • কপি লিঙ্ক

করোনা মোকাবেলায় শিবচরের একটি গুচ্ছগ্রামের দরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরনের নিমিত্তে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাছ বিতরন করেছে উপজেলা মৎস দপ্তর।

জানা যায়, শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার দক্ষিন বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর গুচ্ছ গ্রামে মাছ বিতরনের আয়োজন করে উপজেলা মৎস চাষীবৃন্দ। এ সময় গুচ্ছগ্রামে বসবাসকারী ৯০ পরিবারের মাঝে একটি করে মাঝারী সাইজের পাঙ্গাস মাছ বিতরন করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: এটিএম শামসুজ্জামান, দক্ষিন বহেরাতলা ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ খালাসী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য