মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মুনির চৌধুরী নির্বাচিত

  • মাদারীপুর প্রতিনিধি:
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২০ ০২:২৯:০০
  • কপি লিঙ্ক

আসন্ন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর আস্থাভাজন আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। 

রবিবার সকালে রির্টানিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এ ঘোষনা দেন। শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।   মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায়  উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাদারীপুর সহকারী রির্টানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। রবিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। সকল নথিপত্র গেজেটের জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য