১ অক্টোবর থেকে ঢাকা থেকে ইস্তাম্বুল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে তুরস্ক

  • বিশেষ প্রতিবেদক
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৪:০০
  • কপি লিঙ্ক

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা থেকে ইস্তাম্বুল রুটে সপ্তাহের প্রতিদিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে তুরস্কের পতাকাবাহী বিমান টার্কিশ এয়ারলাইন্স।

বর্তমানে টার্কিশ এয়ার (সেপ্টেম্বরে) সপ্তাহে পাঁচটি ঢাকা-ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করে আসছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১ অক্টোবর থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে উড়াল দিয়ে পরদিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে এবং ঢাকা থেকে ভোর ৬টা ৩৫ মিনিটে রওনা হয়ে তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ইস্তাম্বুল পৌঁছাবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য