পূর্বদিনের চেয়ে বিশ্বজুড়ে আক্রান্ত - মৃতের সংখ্যা কমেছে

  • ডেস্ক
  • শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ ০৫:৪৮:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় পূর্বদিনের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ হারিয়েছে ৫ হাজার ৮ শতাধিক। এদিকে, ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে গবেষণা করতে চীনের উহানে একটি গবেষক দল পাঠাতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

অন্যদিকে, এই মহামারীর মধ্যে বিশ্বের এক তৃতীয়াংশ শিশুই অনলাইন পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

গেল ২৪ ঘন্টায় টানা চতুর্থ দিনের মতো হাজারের বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। দুদেশে মোট আক্রান্ত প্রায় ৪৫ হাজার। দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে ভারত। একদিনে হাজারের বেশি মৃত্যু ও ৭৬ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দেশটিতে। মোট করোনা শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকায়।

একদিনে আবারও নতুন করে ৩ হাজার ৭৮১ জন সংক্রমিত হয়েছে ইউরোপের স্পেনে। ছয় বছরের বেশি বয়সী শিশুদের স্কুলে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে দেশটির কতৃপক্ষ। ৬ হাজারের বেশি আক্রান্ত হয়েছে ফ্রান্সে। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জঁ কেস্তে। কনসার্ট ও ফুটবল ম্যাচের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করতে যাচ্ছে সুইডেন।

পর্যাপ্ত সরঞ্জামের অভাবে মহামারী পরিস্থিতিতে বিশ্বের ৪৬ অতি ৩০ লাখ শিশু অনলাইন স্কুল কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

এদিকে, করোনা ভাইরাসের উৎস সম্পর্কে পূর্ণাঙ্গ গবেষণার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল চীনের উহান শহরে ভ্রমণ করবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য