করোনায় সারাবিশ্বে ১ লাখ ১৯ হাজার ৬৯২ জনের মৃত্যু

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ১০:৪০:০০
  • কপি লিঙ্ক

সারাবিশ্বে করোনার থাবায় মৃত্যুর মিছিল বাড়ছেই। প্রতিদিন নতুন করে হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মানুষ মারাও যাচ্ছে কয়েক হাজার।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন। 

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র সবাইকে ছেড়ে এখন শীর্ষে অবস্থান করছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরেই রয়েছে ইতালি, সেখানে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন, তৃতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন।

 

বাংলাদেশ জমিন২৪/ এস.কে

মন্তব্য