সেই চিকিৎসক নিজেই এবার করোনা ভাইরাসে আক্রান্ত

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

চীনের করোনা ভাইরাস সম্পর্কে প্রথম যে চিকিৎসক সতর্ক করেছিলেন, এবার তিনি নিজেই আক্রান্ত হয়েছেন। সবার আগে এই প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব টের পেয়েছিলেন ও ভয়াবহতা বুঝতে পেরেছিলেন চিকিৎসক লি ওয়েনলিয়াং।

শনিবার ডা. লির শরীরে এই সংক্রমণ ধরা পড়লে স্থানীয় একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে জানা গেছে, উইচ্যাটে গত বছরের ৩০ ডিসেম্বর তার মেডিকেল স্কুলের সাবেক শিক্ষার্থীদের গ্রুপে ডা. লি জানিয়েছিলেন যে, স্থানীয় একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন একটি বিশেষ ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি পেয়েছেন।

‘এটি অনেকটা সার্সের মতো। তিনি সেখানে ব্যাখ্যা করে নিচের বন্ধুদের সতর্ক করে বলেন যে, তার গবেষণা অনুযায়ী এটি আসলে করোনা ভাইরাস। এ জন্য বন্ধুদের সবাইকে সতর্ক থাকতেও বলেন তিনি। এগুলো সবই ছিল অনানুষ্ঠানিক কথাবার্তা।’

কিন্তু তার সেই চ্যাট গ্রুপের আলাপের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে গুজব ছড়ানোর অভিযোগে উহান পুলিশের হাতে আটক হন ৩৪ বছর বয়সী এ শিক্ষক।

সেই মুহূর্তে এ রোগটি সম্পর্কে তথ্য ছড়াতে চায়নি কর্তৃপক্ষ। কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। রুপ নেই আধুনিক বিশ্বের নতুন মহামারীতে।

মন্তব্য