ইরাকে রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলোকে লক্ষ্য করে আবার রকেট হামলা হয়েছে।
আজ বুধবার বিকালের ওই হামলায় কেঁপে উঠে বাগদাদ। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খব পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই এ রকেট হামলা হলো। এর আগেও মাকির্ন দূতাবাসের কাছে দুদফা রকেট হামলা চালানো হয়। এতে ৬ জন আহত হয়।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রকেট হামলায় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। সঙ্গে সঙ্গে গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক এই হামলায় হতাহতের বিষয়ে অথবা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো।
ওই হামলায় হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরান দাবি করেছে করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে।






মন্তব্য