সেই প্যাথলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্কার (৪৫) কে অতর্কিত হামলার ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছিলেন বাজার কমিটি।
এই ঘটনাকে কেন্দ্র করে এক মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ নেন বাজারের প্রায় প্রায় ১ হাজার ব্যবসায়ীরা। অবশেষে অনির্দিষ্টকালের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন বাজার কমিটির কর্তৃপক্ষ। শনিবার (৩১মে) সকাল দশটার দিকে বাজারের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজারের প্রধান নির্বাচন কমিশন খোশবুর রহমান খোকন বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে ন্যায় বিচারের আশ্বস্ত করলে অনির্দিষ্টকালের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা থেকে প্রত্যাহার করছি।
তিনিআরও বলেন, ন্যায় বিচার না পেলে ঈদের পরে বাজার ব্যবসায়ীদের নিয়ে সপ্তাহ জুড়ে হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ সময় বাজারের সদস্য সচিব হারুন অর রশিদের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী ননীগোপাল স্বর্ণকার, মিরাজ হোসেন,রাসেল আহমেদ,সৈয়দ মিজানুর রহমান, স্বপন কুন্ডু,নিত্য গোপাল, প্রকাশ কুমার কুন্ডু প্রমুখ।
জানা গেছে,গত ২-৩ দিন আগে বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে বহিরাগত প্রতিপক্ষ কিছু লোকজনের ঝামেলা হয়। এ নিয়ে গত শুক্রবার( ৩০ মে) সকাল দশটার দিকে প্রতিপক্ষ দলবল নিয়ে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর উপর শারীরিক নির্যাতন করে।
এসময় প্যাথলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্কার বাঁধা বাধা দেন।এর জের ধরে তার কিছুক্ষণ পরে প্যাথলজি ব্যবসায়ী ইমরান হোসেন লস্কর বাজার এলাকা থানা সংলগ্ন ইনামুলের চায়ের দোকান সামনে পৌঁছলে বহিরাগত প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায় তারা ওই প্যাথলজি ব্যবসায়ী ওপর মাথায় গুরুতর আঘাত করলে প্রচুর রক্ত ক্ষরণ হয়।পরে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।
আহত ইমরান লস্কার বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।






মন্তব্য