পুরো দেশের পরিশ্রমকে এক নিমিষে শেষ করে দিয়েছেন

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার

  • ডেস্ক
  • বুধবার, ০৮ জুলাই ২০২৬ ০৩:০৭:০০
  • কপি লিঙ্ক

মিশরের বিপক্ষে রাউন্ড ষোলর ম্যাচের শেষ দিকে মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ব্যবধানে তিন গোল করেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে তারা প্রথমে ২-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু এরপর শেষ মুহূর্তে ‘ঝড়ো গতিতে’ তিন গোল দিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

ম্যাচ শেষে মিশরের ফুটবলার মোস্তফা জিকোর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ সময় তিনি অস্রুসিক্ত চোখে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

আর্জেন্টিনা ও মিশরের হাইভোল্টেজ ম্যাচে প্রধান রেফারি হিসেবে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

তার বিরুদ্ধে অভিযোগ করে মিশরের মোস্তফা জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না।”

“তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন।”

“তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।” ভিডিওটি দেখুন এখানে

বিশ্বকাপের ৩ হাজারতম গোলে আর্জেন্টিনার জয়

আর্জেন্টিনা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে ছিল। এর আগে বিশ্বকাপ ইতিহাসে যখনই তারা অন্তত দুই গোলে পিছিয়ে পড়েছে, হেরেছে। এমন পরিস্থিতিতে ১৩ বার পড়েছিল তারা।

 কিন্তু লিওনেল মেসি ম্যাচের হাল ধরেন। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের (৯টি) মালিক তিনি। নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডটিকে আরও বাড়িয়ে (২১টি) ম্যাচটিতে ২-২ সমতা আনেন।

তারপর এনজো ফার্নান্দেজ করেন বিশ্বকাপ ইতিহাসের ৩০০০তম গোল। তাতে অবিশ্বাস্য জয় পায় আর্জেন্টিনা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য