সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু’র  পিতার ১৪তম মৃত্যুবার্ষিকী

  • অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ০৪ ফেব্রুয়ারী ২০২২ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

আজ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু’র পিতা স্বর্গীয় শ্যামলাল গুপ্ত’র ১৪তম মৃত্যুবার্ষিকী। 

স্বর্গীয় শ্যামলাল গুপ্ত’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির চত্বরে হরিনাম কির্তন এবং নিজ বাড়ীতে শ্রী শ্রী ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি স্বর্গীয় শ্যামলাল গুপ্ত বার্ধক্যজনিত কারণে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ চকচকা গ্রামের নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য