শিবচরে ২ দোকানে দূধর্ষ চুরি

  • মাদারীপুর প্রতিনিধি:
  • বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ১১:১৭:০০
  • কপি লিঙ্ক

টিনের চাল কেটে শিবচর পৌর বাজারের ২ দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শিবচর পৌর বাজারের টিএন্ডটি মোড় এলাকার লাল মিয়া খন্দকার মার্কেটের মুদি ব্যবসায়ী হুমায়ুন মোড়লের মালিকানাধীন মোড়ল স্টোরের প্রথমে টিনের চাল কেটে তারপর হার্ডবোর্ডের সিলিং কেটে ভিতরে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র দোকানে থাকা ব্যানসন, গোল্ডলিফ সিগারেট, সয়াবিন তৈলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। 
একই সময় চোরচক্র একই কায়দায় পার্শ্ববর্তী মো: আবু হুরায়রার মালিকানাধীন আল মদিনা মোবাইল সেন্টারের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। 
এসময় চোরচক্র দোকানের ক্যাসবাক্সে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দোকান খোলার পর চুরির বিষয়টি টের পেয়ে শিবচর থানায় খবর দিলে পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোবাইল ট্রাকিংসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রকে ধরতে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য