পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • মাদারীপুর প্রতিনিধি:
  • সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১২:৩২:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নৌ পুলিশ জানায়, রবিবার বিকেলে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত চ্যানেল দিয়ে একটি লাশ স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো: রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিক কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশটি আনুমানিক ৭-৮ দিন ধরে নদীতে থাকায় গলে পঁচে অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে পুলিশের ধারনা। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। পড়নে সাদা গ্যাবাডিনের ফুলপ্যান্ট ও কোমরে কালো রংয়ের একটি বেল্ট রয়েছে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো: রেজাউল করিম বলেন, উদ্ধারকৃত লাশের শরীরের অধিকাংশ মাংস গলে গেছে। আমরা লাশটি উদ্ধার করে শিবচর থানায় পাঠিয়েছি।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি আ: রাজ্জাক বলেন, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি অন্য কোথাও থেকে স্রোতে ভেসে এখানে এসেছে। ৭-৮ দিন লাশটি পানিতে থাকায় শরীরের অধিকাংশ পচে নষ্ট হয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য