তালায় আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা

  • নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ ০৪:০৯:০০
  • কপি লিঙ্ক

জাতিসংঘ ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর ঘোষণা করে যে, প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালন করা হবে। এখানে সংখ্যালঘু বলতে জাতিসংঘ বলেছে, ধর্মীয়, ভাষাগত, জাতিগত ও সংস্কৃতিগত সংখ্যালঘুদের বুঝিয়েছে। 

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসটি যথাযোগ্য ভাবে পালন করার লক্ষ্যে সাতক্ষীরায় তালা উপজেলা সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম) কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সদও ডাকবাংলোর সামনে আলোচনা সভায় উপজেলা সুনাম কমিটির সধারণ সম্পাদক শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন স্বদেশ এনজিও পরিচালক ও শারি সংস্থার মধাব চন্দ্র দত্ত, জেলা সুনাম কমিটির সদস্য দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘু নাথ খাঁ,সাংবাদিক আব্দুস সালাম প্রমুখ।

উপজেলা সুনাম কমিটির সি:সদস্য শেখ ফয়সাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শারি সংস্থার এ্যাভোকেসী অফিসার শান্তানু কুমার দাশ,তালা উপজেলা সুনাম কমিটির তহমিনা খাতুন,তামান্না খাতুন,শিহাব সরদার,সহিদুর রহমান আকাশ,আল-আমিন হোসেন প্রমুখ। আলোচনা সভা তালা উপ-শহরে র‌্যালি করে উপজেলা সুনাম কমিটি অস্থায়ী কার্যালয়ে করোনা(কোভিড-১৯) ভাইরাস প্রতিরক্ষায় মাক্স,হ্যান্ড স্যানিটাইলজার প্রদান করা হয় ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য