৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

শিবচরে প্রবাসীর বাড়িতে দূধর্ষ চুরি 

  • শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২৬ জুলাই ২০২০ ০১:৩৭:০০
  • কপি লিঙ্ক

শিবচরে এক স্পেন প্রবাসীর বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র স্বর্নালংকার, নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজার সংলগ্ন স্পেন প্রবাসী মনির খানের বাড়িতে ঢুকে কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে চোরচক্র। 

এ সময় চোরচক্র ঘরের বেশ কয়েকটি আলমারী ভেঙ্গে প্রায় ১৫ ভরি স্বর্নালংকার, নগদ কিছু টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। 

রোববার ভোরে প্রবাসী মনির খানের মা ঘুম থেকে উঠলে আলমারীর তালা ভাঙ্গা ও ঘরের দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এ ব্যাপারে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য