নারায়ণগঞ্জে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় শুক্রবার (৮ মে) পর্যন্ত নতুন করে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত হযেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ জনে।

শুক্রবার বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইপিসিআর) এর ওয়েবসাটের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

এর আগে ৭ মে পর্যন্ত আইইডিসিআরের হিসেবে নারায়ণগঞ্জে করেনানায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০৭৮ জন।

২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন বেড়ে শুক্রবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১৩৬ জন।

গতকাল দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭০৯ জন। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বমোট ১৩ হাজার ১৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা করোনা সম্পর্কিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ৭ জন সহ সারাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২০৬।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য