টাকা দি‌তে না পারায় 

মেস থে‌কে শিক্ষার্থী‌তের বের ক‌রে দেয়ার অ‌ভি‌যোগে মা‌লি‌কের অর্থদণ্ড

  • সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও: 
  • সোমবার, ০৪ মে ২০২০ ০৮:৩৯:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁও‌ শহ‌রে ম‌ন্দির পাড়া এলাকায় এক‌টি ছাত্রী নিবাসের মে‌য়ে শিক্ষার্থীরা মেস ভাড়া দি‌তে না পারায় তা‌দের ক‌য়েকজন‌কে বের ক‌রে দেয়ার অ‌ভি‌যো‌গ পাওয়া গে‌ছে। আজ মঙ্গলবার দুপু‌রে শহ‌রে ত্রিরত্ন ছাত্রী‌নিবাসে এ ঘটনা ঘ‌টে।

প‌রে ওই ছাত্রীরা পু‌লিশ‌কে ঘটনা‌টি অব‌হিত কর‌লে পু‌লি‌শের এক‌টি দল সেখা‌নে উপ‌স্থিত হ‌য়ে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনা‌টি অবগত করেন। প‌রে ‌ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌ন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। 

ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তি‌নি সেখা‌নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই মে‌সের মালিক শম্পা বর্মণ (৩৫) কে ১ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ম্যাসের ছাত্রীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়ার জন্য কোন ছাত্রীকে বের না করে দিতে নির্দেশ দেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য