দিনাজপুর সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার হাই স্কুলে জীবাণুনাশক টানেলের উদ্বোধন

  • দিনাজপুর, প্রতিনিধি
  • সোমবার, ২২ জুন ২০২০ ০৮:৩১:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুর সেন্ট ফ্রান্সিস্ জেভিয়ার হাই স্কুলে করোনা সংক্রমন প্রতিরোধক জীবাণুনাশক টানেল-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

২২ জুন সোমবার সকালে জীবাণুনাশক স্প্রে গেটটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বীণা এস রোজারিও সি.আই.সি। 

এ সময় উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেজ হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সিস্টার পিরিনা দাস সি.আই.সি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিবৃন্দ।  
করোনার প্রভাবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার কার্যক্রম ইন্টারনেট মাধ্যমে পরিচালনা করে আসছে বিদ্যালয়ের পরিচালানা পর্ষদের সহয়োগিতায় সকল শিক্ষকবৃন্দ। তাই শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে চিন্তা করে বিদ্যালয়ের প্রচেষ্টায় এবং পাটোয়ারী বিজনেজ হাউস প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে গেট স্থাপন করা হয়।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য