ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু গতকাল শুক্রবার (১ মে) করোনায় আক্রান্ত বলে জানা যায়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ জমিনকে জানান, শরীরে করোনার কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি এবং তিনি সুস্থ আছেন। তারপরেও করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এমতাবস্থায় তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। সর্বস্তরের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
তার করোনা আক্রান্তের খবর স্থানীয় গণমাধ্যমের সুবাদে ছড়িয়ে পড়লে 'কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড' ফেসবুক গ্রুপের সম্মানির উপদেষ্টা, এডমিন এবং মডারেটরগণ তার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য