টাঙ্গাইলের সদর উপজেলায় বাঘিল গ্রামে করোনা আক্রান্ত এক নারী উদাও হয়েছেন। তার নাম ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ডা. রামপদ রায় বলেন, সদর উপজেলার বাঘিল এক নারী আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছে। তবে ওই নামে বাঘিল গ্রামে কাউকে পাওয়া যায়নি। ইউপি সদস্য ও চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ করা হলেও স্বামীর নাম মিললেও তার নাম মিলেনি।
তার ফোন নম্বরও বন্ধ রয়েছে। এরইমধ্যে উদাওকৃত ব্যক্তির সন্ধানে কাজ করে চলেছেন উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা প্রশাসন। তার ফোন বন্ধ পাওয়ায় ফোন ট্র্যাকিং করে তিনি কোন স্থানে অবস্থান করছেন তা নির্ণয়ের চেষ্টা চলছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই নারীর অবস্থান সখিপুর উপজেলায় আছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য