ট্রাম্পের '৭ দিনের ভুল অভিযানে' যুক্তরাষ্ট্রের খরচ ১০০ বিলিয়ন ডলার: আব্বাস আরাঘচি

  • ডেস্ক
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬ ০৩:০৩:০০
  • কপি লিঙ্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জন্য প্রস্তুত আছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। 

আরাঘচি এক বিবৃতিতে বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য যে আগ্রহ দেখিয়েছিলেন, তা ট্রাম্প ইরানের সক্ষমতাকে ভুলভাবে ব্যাখ্যা করার কারণে সেটি 'তাৎক্ষণিকভাবে নষ্ট হয়ে গেছে'।

তিনি বলেন, ট্রাম্পের 'এক সপ্তাহের ভুল অভিযানের' কারণে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে, পাশাপাশি তরুণ সৈন্যদের প্রাণহানিও ঘটেছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এই খরচের বোঝা সাধারণ আমেরিকানদের ওপরই পড়বে।

আরাঘচি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে ইসরায়েলের যুদ্ধগুলোতে জড়িয়ে ফেলছেন।  এবং এটি “ইসরায়েল-প্রথমপন্থীদের” দ্বারা পরিচালিত একটি “পছন্দ করে নেয়া যুদ্ধ” বলে উল্লেখ করেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য