ভাঙ্গায় শিক্ষকদের মানববন্ধ ও অবস্থান কর্মসূচি 

  • মামুনুর রশিদ, ফরিদপুর:
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১ তম গ্রেডডসহ তিনদফা দাবীতে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনের সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঐক্য পরিষদ আয়োজিত মানব বন্ধন কমর্সুচীতে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি শামচুল হক মাতুব্বর, সহসভাপতি ফরহাদ হোসেন, লাবনী আকতার, ইয়ারুন চৌধুরী,  শারমিন আকতার, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, অবিলম্বে সরকার যদি ১১ তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করেন তাহলেই তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। অন্যথায় দাবী আদায়ের আন্দোলনে রাজপথে অবস্থান করবেন সারাদেশে সহকারী শিক্ষকরারা

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য