ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৩৩ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আবু জাহের। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে তিনি নতুন কর্মস্থল হিসেবে ভাঙ্গা উপজেলায় যোগদান করেন।
তার যোগদান উপলক্ষে বুধবার বিকেলে ২৭ টি দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক মত বিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা, শিক্ষা সামাজিক সংগঠনের কর্মীরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের বলেন, তার দপ্তরের দরজা এলাকার উন্নয়নমুলক কাজের জন্য সব সময় উন্মুক্ত। নিয়মতান্ত্রিকতায় অফিস পরিচালনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণতা পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা তিনি কামনা করেন।
উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তিন হওয়ার পর তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বরগুনা সদর ও আমতলী উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভাঙ্গা উপজেলার ৩৩ তম ইউএনও হিসেবে তার যোগদান।






মন্তব্য