গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন 

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধায় মাদক মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছে আদালত।আজ বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ  বিচারক মো.আতিকুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণের জানা যায়, ২০২১ সালে ১৬ই জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর  গোদাগাড়ী গ্রামের মো. সোহেল রানা,আবুল কালাম আজাদ,আসাদুল ইসলাম,শফিকুল ইসলাম ও আনার”ল ইসলাম ১৫ লাখ টাকার হিরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র‌্যাব অভিযান  চালিয়ে হিরোইন সহ তাদেরকে আটক করে।পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
 
দীর্ঘ শুনানি শেষে বিচারক আতিকুর রহমান মাদক কারবারি সোহেল রানা,আবুল  কালাম আজাদ,আসাদুলকে যাবজ্জীবন কারাদন্ড দেন।আর অভিযোগ প্রমাণিত না হওয়ায়  শফিকুল ইসলাম  ও আনারুল ইসলামের খালাসের রায় দেন।পরে তাদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য