মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

  • ডেস্ক
  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ০২:১১:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর মিরপুরে দুটি বাসে অগ্নিকাণ্ডের পর এবার দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১২টায় আগুন নির্বাপণ করে।

তবে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটির নাম জানা যায়নি।

তারও আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নির্বাপণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য