ভাঙ্গায় বাসের চাপায় বাস উল্টো গিয়ে সুপার ভাইজার নিহত

  • অনলাইন
  • সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালিগ্রাম বাজার এক্সপ্রেস ওয়ের সামনে গতকাল শনিবার দুপুরে হানিফ পরিবহণের একটি গাড়িকে দোলা পরিবহনের অপর একটি বাস চাপা দিলে রাস্তার উপর উল্টে গিয়ে ঘটনাস্থলে হানিফ পরিবহনের সুপার ভাইজার মো. হাবিবুর রহমান নিহত হয়েছেন। এ সময় পরিবহণের আরও ১০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সুপারভাইজারের গ্রামের বাড়ি শরীয়তপুরে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভাঙ্গা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের গাড়িটি মালিগ্রামের ফ্লাইওভারের সামনে রাস্তায় পৌঁছেলে পিছন থেকে দোলা পরিবহনের অপর একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় যাত্রীবাহী হানিফ পরিবহন চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিঙের উপর ছিটকে পড়লে দ্রুতগামী গাড়ির চাকা ফেটে গাড়িটি  রাস্তার উপর উল্টে যায়। এ সময় গাড়ির নীচে পড়ে ওই গাড়ির সুপার ভাইজার নিহত ও বাসের ১০ জন যাত্রী আহত হয়। প্রাথমিকভাবে স্থানীয় জনগণ উদ্ধার কাজে এগিয়ে আসলে পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা, থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতের উদ্ধার করে।

হানিফ পরিবহনের আহত যাত্রী অপূর্ব বাবু আজকের দর্পণকে জানান, ঢাকার কাউণ্টার থেকে হানিফ পরিবহণের গাড়িটি ছাড়ার পর পথে মধ্যে দোলা পরিবহণের গাড়িটি তাদের বহনকারী হানিফ পরিবহণের সাথে দ্রুত গতির পাল্লা শুরু করে। একবার তাদের পরিবহণ আবার দোলা পরিবহণের গাড়ি আগে পিছে চলতে থাকে। একটি পর্যায়ে পদ্মাসেতু পার হওয়ার পর থেকে দোলা পরিবহণের গাড়িটি রাস্তায় বেশ কয়েকবার চাপা দিতে চেষ্টারকালে দুর্ঘটনাকবলিত এলাকায় চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় হানিফ পরিবহণের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী যাত্রী অপূর্ব বাবু।

হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, হানিফ ও দোলা পরিবহণের দুটি গাড়ি পাল্লা দিয়ে হাইওয়ে সড়কে গাড়ি চালাচ্ছিল বলে বিভিন্ন যাত্রীরা জানিয়েছে। একটি পর্যায়ে দোলা পরিবহন দ্রুত চালিয়ে গেলেও নিয়ন্ত্রণ হারিয়ে মালিগ্রাম বাজারের এলাকায় দুর্ঘটনার শিকার হন হানিফ পরিবহণ। এতে একজন নিহত ও কমপক্ষে আরও ১০জন আহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য