গোপালগঞ্জে তেলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

  • অনলাইন
  • রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট।

শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারে একটি তেলের গোডাউনে আগুন লাগে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সিরাজুল ইসলাম জানান, ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি খারাপ দেখে পার্শ্ববর্তী আরও দুটি ইউনিট এনেছি। তারাও আমাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য