গলায় খেঁজুর আটকে শিক্ষার্থীর মৃত্যু

  • অনলাইন
  • সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

কুড়িগ্রামের উলিপুরে গলায় খেঁজুর আটকে এক শিশু শিক্ষার্থীর মনজিল মিয়া (৭) মৃত্যু হয়েছে। রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার নন্দু নেফরা এলাকায় এ ঘটনা ঘটে।  মনজিল গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে ও পপুলার মডেল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ।

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মার্চ) বিকালে খেঁজুর খাওয়ার সময় গলায় আটকে যায়। পরিবারের লোকজন তাকে নিয়ে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মনজিল কিছুটা সুস্থ্য হলে ওই দিনেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।  

রোববার (২ এপ্রিল) সকালে হঠাৎ করে শিশুটি গলায় ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে উলিপুর হাসপাতালে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

নিহত শিশুর দাদা ফয়জার আলী বলেন, ওই দিন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে গলা এক্সরে করাই। রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। রোববার সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, শিশুটিকে হাতপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য