হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

  • অনলাইন
  • শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ০৩:১২:০০
  • কপি লিঙ্ক

হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুস শহিদ (৫০)। তিনি বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জেলার বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের এক ব্রাজিল সমর্থকের সঙ্গে একই গ্রামের আর্জেন্টিনা সমর্থকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সাময়িকভাবে নিষ্পত্তি করে দেয় স্থানীয়রা।

পরে আজ শনিবার দুপুরে হাওর থেকে ফেরার পথে হামলার মুখোমুখি হন শহিদ মিয়া। তাঁকে পিটিয়ে আহত করা হয়।

গুরুতর আহত শহিদকে স্থানীয়রা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য