সালথায় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ ১০:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় গাঁজা ও ইয়াবাসহ রিপন খাঁ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‍্যাব-৮। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সন্মানসেন গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত রিপন, ওই গ্রামের মো. ইউসুফ খার ছেলে।


ফরিদপুর র‍্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহা. মকলেছুর রহমান এর নেতৃত্বে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন সন্মানসেন গ্রামস্থ জনৈক মো. রিপন খাঁ এর বসত বাড়ী থেকে  মো. রিপন খাঁকে আটক করেন। 

এ সময় তার হেফাজত থেকে ১.১ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামিকে সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য