মাদারীপুরে নৌকা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

  • মাদারীপুর প্রতিনিধি:
  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১১:৪৪:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখাঁন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া সিকদারের নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে সিডিখান এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসি ও প্রার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখাঁন ইউপির চরদৌলত খাঁন গ্রামের গিয়াসউদ্দিন খাঁনের বাড়ির সামনে আওয়ামী লীগের প্রার্থী চাঁন মিয়া সিকদারের কাপড়ে মোড়ানো একটি নৌকা টানানো ছিল। কিন্তু প্রতিহিংসা বসত রোববার ভোররাতে দূর্বৃত্তরা ওই নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ পরিদর্শন করে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছে।
 স্থানীয় এলাকাবাসী নৌকা পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন সিডিখাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া সিকদার, সহ-সভাপতি জালাল সিকদার, আওয়ামী লীগ নেতা কৃষ্ণকান্ত সিকারী, যুবলীগ নেতা জামাল সিকদার, ছাত্রলীগ নেতা মিঠুন মন্ডল ও বাবুল বেপারী প্রমূখ।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া সিকদার অভিযোগ করে বলেন, ‘আমার গণজোয়ার দেখে আমার টানানো নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার লোকজন এবং তার সমর্থকরা রাতে দুইটি স্থানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের নামে মামলা করব।

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, ‘আমি নৌকায় আগুন দেইনি। তবে বিএনপির লোকজনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এবং সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য