সালথার ৮টি ইউনিয়নে বইছে নির্বানী আমেজ

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১২:০৪:০০
  • কপি লিঙ্ক

আসছে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। 

২৭ অক্টোবর বুধবার প্রতিক বরাদ্দ দেওয়ার পর থেকে প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুনে ছেঁয়ে গেছে গ্রামগঞ্জ ও হাট-বাজার। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছে জাকের পার্টির মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের প্রচারনার জন্য চলছে মাইকিং। চায়ের দোকানে চলছে ভোটারদের আড্ডা। চারিদিকে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের পদ চারনা এখন ভোটারদের দ্বারে দ্বারে। উপজেলা জুড়ে উৎসবমূখর পরিবেশ দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য