মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

  • মাদারীপুর প্রতিনিধি:
  • শনিবার, ১৫ আগস্ট ২০২০ ০৮:২২:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুর সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০ টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের ব্যক্তিবর্গ। 

এছাড়াও সকালে শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি মো. আতাহার সরদার, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রুবেল খান, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

বাদ যোহর জেলা আওয়ামী লীগ আয়োজিত পুরান বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে। এ সময়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ সহ জেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

এদিকে শিবচরে দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচী পালন করে।

জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে পৌরসভার আয়োজনে পৌর ভবনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন শেষে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে শোক র‌্যালী বের করা হয়। 

র‌্যালীটি ৭১ চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন শেষে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা: মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ উপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য