হটস্পট নারায়ণগঞ্জে মরণঘাতি করোনাভাইরাসে থাবায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৯০ জন ও মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯। তবে নতুন করে ৭১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের একজন সদর উপজেলা ও অপরজন সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
বুধবার (১৭ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছেন।
সূত্রমতে এ পর্যন্ত মৃত ৯৯ জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৫৭ জন, সদর উপজেলায় ২১ জন, বন্দর উপজেলায় ৩, আড়াইহাজারে ৩ জন, সোনারগাঁয়ে ১৩ জন ও রূপগঞ্জে ২ জন মারা গেছেন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে।
৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। কিন্তু ধীরে ধীরে এক সময় মুখ থুবড়ে পড়ে লোকডাউন। পরবর্তীতে ৭ জুন দুপুরে নতুন করে শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন ও লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন। কিন্তু তিনদিনের মাথায় এ কার্যক্রমও ভেস্তে যায়। রীতিমত সমালোচনার ঝড় উঠে। ফলে প্রত্যাহার করে নেয়া হয় তিন এলাকার লকডাউন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য