মাদারীপুরে নিখোঁজের দুইদিন পরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • মাদারীপুর, প্রতিনিধ
  • শুক্রবার, ১২ জুন ২০২০ ০৭:৫৩:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী দীঘির পাড় গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজের দুই দিন পর ধঞ্জয় বাড়ৈ (৩৫) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ধঞ্জয় বাড়ৈ একই এলাকার ধলু বাড়ৈর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে রাতের বেলা বাড়ীর পাশের বিলে সুমন বাড়ৈ,  প্রতুল বাড়ৈ ও ধঞ্জয় বাড়ৈ এক সাথে মাছ ধরতে যায়। সুমন ও প্রতুল বাড়ী ফিরে আসলেও ধঞ্জয় বাড়ী ফিরে আসেনি। পরে তার পরিবার খোজাখুজি করে ধঞ্জয়কে না পেয়ে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর আজ শুক্রবার সকালে একটি পুকুরে ধঞ্জয়ের রক্তাক্ত মরদেশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। এব্যপারে নিহত ধঞ্জয়ের বাবা ধলু বাড়ৈ বলেন, কয়েক দিন আগে আমাদের সাথে সরদা বাড়ৈর বিবাদ হয়েছিল। নিহতের পরিবার অনুমান করছে তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

রাজৈর থানার ওসি শওকত জাহান বাংলাদেশ জমিনকে জানান, নিখোঁজের দুইদিন পরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য