রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খানের দাফন সম্পন্ন

  • শিবচর প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ০২:১৪:০০
  • কপি লিঙ্ক

রাষ্ট্রীয় মর্যাদায় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সামসুদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এরআগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা সম্পন্ন হয় হাতিরবাগান মাঠে। 

এ সময় দলীয় নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা পুস্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন। তার মৃত্যুতে বাজার বনিক সমিতি বেলা ১২ টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন। বুধবার বিকেলে তিনি ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলা চেয়ারম্যান দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য