শিবচরে দুই পুলিশসহ ৫ জন করোনায় আক্রান্ত

  • শিবচর প্রতিনিধি:
  • মঙ্গলবার, ০২ জুন ২০২০ ০৯:১২:০০
  • কপি লিঙ্ক

শিবচরে গত ২৪ ঘন্টায় নতুন করে শিবচর থানার ২ পুলিশসহ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা  গিয়ে পৌছালো ৩৪-এ।

শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৫ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট হয়েছে। এর মধ্যে শিবচর থানার দুই পুলিশ রয়েছে।

২জন পুলিশ সদস্যের কথা স্বাস্থ্য বিভাগ দাবী করলেও ওসি ১ জনের বিষয়টি নিশ্চিত করলেও অপরজনের মোবাইল নাম্বার মিলছে না বলে জানান। সন্ধান পাওয়া পুলিশ সদস্য কুতুবপুর ফাড়ির সদস্য বলে জানা গেছে। অন্যরা কুতুবপুর, চরজানাজাত ও চরশ্যামাইল এলাকার। 

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের ২ পুলিশ সদস্য আক্রান্তর বিষয় জানানো হয়েছে। আমরা খোঁজ নিয়ে কুতুবপুর ফাড়ির এক সদস্যও সন্ধান পেয়েছে। অপরজনের মোবাইল নাম্বার বা নাম মিলছে না। যে নাম্বার পাওয়া গেছে তাতে ফোন দিলে কুমিল্লা চয়ে যায়। কুতুবপুর ফাড়ির সব পুলিশকে আমরা হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। আক্রান্তকে আইসোলেশনে পাঠাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, গত ২৪ ঘন্টায় শিবচরে নতুন করে ৫জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২ জন পুলিশ সদস্য। তাদেরকে আইসোলেশনে নেয়া হচ্ছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য